রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

কচু শাক
যা যা লাগবে:
ছোলা - আধা কাপ
কচুশাক- ১ আঁটি
আদা বাটা- আধা চা চামচ
জিরা বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- ১ চিমটি
কাঁচা মরিচ ফালি- ৪/ ৫ টি
পাঁচফোড়ন- সামান্য
তেজপাতা- ২ টি
চিনি- ২ চা চামচ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. ছোলা রাতে ভিজিয়ে রেখে পরের দিন ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন।
২. কচুশাক কুটে ভাল করে ধুয়ে, সেদ্ধ করে নিন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে পাঁচ ফোড়ন-তেজপাতার বাগাড় দিয়ে কাঁচামরিচ, জিরা বাটা, আদা বাটা, হলুদ গুড়া, লবণ দিয়ে কষিয়ে কচু শাক দিন। পানি কমে আসলে বুট দিন। সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।
কচু বাটা
যা যা লাগবে:
মানকচু - ১ কাপ
নারিকেল কোরা- ১ কাপ
চিংড়ি মাছ- আধা কাপ
পেঁয়াজ বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ- ৫/ ৬ টি
তেজপাতা- ২ টি
চিনি- ২ চা চামচ/ স্বাদমত
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
লবণ- পরিমানমত

যেভাবে করতে হবে:
১. নারিকেল কুরিয়ে নিন। মানকচুর খোসা পুরু করে কেটে কুরিয়ে নিন।
২. এরপর পাটায় বেটে নিন। এর সঙ্গে চিংড়ি মাছ, নারিকেল কোরা, কাঁচা মরিচও একসঙ্গে বেটে নিন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, হলুদ গুড়া, লবণ কষিয়ে নিন। কষানো হলে বাটা উপকরণ দিন। পানি শুকিয়ে গেলে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।
জলকচু ভাজা
যা যা লাগবে:
জলকচু
হলুদ গুড়া- ১/ ৪ চা চামচ
ময়দা- ১ টেবিল চামচ
চালের গুড়া- ২ টেবিল চামচ
কালোজিরা- ১/ ৪ চা চামচ
চিনি- আধা চা চামচ
সয়াবিন তেল- ২ কাপ (ভাজার জন্য)
লবণ- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. কচুর খোসা পুরু করে ছিলে কচু চাক চাক করে কেটে নিন। প্রতিটি টুকরা দু’ভাগ করে অর্ধচন্দ্রাকৃতি করে নিন। কচুর একপাশ সোজা ও আরেক পাশ বাঁকা করে দাগ কেটে নিন।
২. কচু লবণ পানিতে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখুন। ভালভাবে পানি নিংড়ে নিন।
৩. একটি পাত্রে চালের গুড়া, ময়দা, লবণ, হলুদ গুড়া, চিনি, কালোজিরা ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন।
৪. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে কচু মিশ্রণে ডুবিয়ে বাদামী করে ভেজে নিন।
( কচুমূখী ভাজার জন্য কচুমূখী দু’ভাগ করে কেটে নিয়ে, সেদ্ধ করে একই পদ্ধতিতে ভেজে নিন। )
ফেলন ডালে কচু
যা যা লাগবে:
মানকচু- ১ কাপ
ফেলন ডাল- ২৫০ গ্রাম
চিংড়ি শুটকি- ৫০ গ্রাম
আদা বাটা- আধা চা চামচ
রসুন কুচানো- ২ কোয়া /চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মরিচ গুড়া- ১ টেবিল চামচ
শুকনা মরিচ- ৩ টি
তেজপাতা- ২ টি
চিনি- ১ চা চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পানি- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. মানকচু পুরু করে খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে নিতে হবে।
২. ফেলন ডাল টেলে নিন। তারপর ফেলন ডাল ধুয়ে আধা চামচ মরিচ গুড়া, হলুদ গুড়া আর লবণ দিয়ে সেদ্ধ করুন। ডাল আধা সেদ্ধ হলে তারমধ্যে মান কচু দিন।
৩. অন্য একটি পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে শুকনা মরিচ, তেজপাতা, পাঁচ ফোড়ন, আদা বাটা, রসুন কুচি, চিংড়ি শুটকি দিয়ে একটু কষিয়ে নিন। এবার উপকরণ ঢেলে দিন। চিনি দিয়ে নামিয়ে নিন।
মাছের মাথা দিয়ে ওল কচু
যা যা লাগবে:
ওলকচু- ২ কাপ
রুইমাছের মাথা- ১ টি
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গরম মশলা গুড়া- ১ চা চামচ
চিনি- ১ চা চামচ
সয়াবিন তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. ওলকচু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে হলুদ-লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে মাছের মাথা হলুদ গুড়া আর লবণ মেখে ভেজে তুলে নিন।
৩. সেদ্ধ ওলকচু গরম তেলে ভেজে নিন।
৪. ঐ তেলেই পেঁয়াজ বাটা, রসুন বাটা কষান। একটি বাটিতে সামান্য পানি দিয়ে আদা বাটা, জিরা বাটা, মরিচ গুড়া, হলুদ গুড়া গুলিয়ে ঢেলে দিন ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে মাছের মাথা, ওলকচু দিয়ে সাথে পরিমাণমত পানি দিন। অল্প আঁচে রাখুন। রান্না হয়ে গেলে চিনি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিন।
রুই মাছে মান কচু
যা যা লাগবে:
মানকচু- ১ কাপ
রুইমাছ- ৪ টুকরা
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৪/ ৫ টি
মেথি- কোয়াটার চা চামচ
তেজপাতা- ২ টি
চিনি- আধা চা চামচ
সয়াবিন/ সরিষা তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. মানকচু পরু করে খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে কেটে নিন। হলুদ, লবণ দিয়ে মানকচু সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. পাত্রে সয়াবিন তেল দিন। রুই মাছ টুকরা করে কেটে হলুদ গুড়া ও লবণ মাখিয়ে ভেজে নিন।
৩. মানকচু ভেজে তুলে নিন।
৪. গরম তেলে মেথি-তেজপাতার ফোড়ন দিয়ে বাকি সব মশলা ও লবণ দিয়ে কষিয়ে পানি দিন। পানি ফুটে উঠলে মাছ আর মানকচু দিন। তরকারি মাখা মাখা হয়ে আসলে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।
কচুর টক
যা যা লাগবে:
কচুমুখী- ১ কাপ
তেঁতুল গোলা- ১ কাপ
হলুদ গুড়া- আধা চা চামচ
কালো সরিষা- আধা চা চামচ
চিনি- ৪ টেবিল চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পানি- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. কচুমুখী খোসা ছাড়িয়ে দু’ভাগ করে কেটে , সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।
২. পাকা তেঁতুল পানিতে ভিজিয়ে ছেঁকে নিন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে সরিষা ফোড়ন দিয়ে তেঁতুলের ক্বাথ দিন। এবার কচুমুখী, হলুদ গুড়া, লবণ ও পরিমাণমত পানি দিন।