তেঁতুল রুই
যা যা লাগবে:
রুই মাছ- ৮ টুকরা
তেঁতুল গোলা- ৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মরিচ গুড়া- ১ চা চামচ
জিরা গুড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ - ৪/ ৫ টি
সরিষার তেল/সয়াবিন তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
চিনি- পরিমাণমত
পানি- পরিমাণমত
তেঁতুল গোলা- ৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মরিচ গুড়া- ১ চা চামচ
জিরা গুড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ - ৪/ ৫ টি
সরিষার তেল/সয়াবিন তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
চিনি- পরিমাণমত
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. রুই মাছের টুকরা সামান্য হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিন।
২. ঐ তেলেই পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া দিয়ে একটু কষিয়ে নিন। কষানো হলে তেঁতুল গোলা দিয়ে নেড়ে পরিমাণমত পানি দিন, লবণ দেখে নিন। ফুটে উঠলে মাছ দিন। মাছ হয়ে আসলে সামান্য চিনি দিয়ে দিন মিষ্টি স্বাদের জন্য। কাঁচামরিচ ও জিরার গুড়া দিন। হালকা আঁচে কিছুক্ষণ রেখে তেল উপরে উঠলে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন