বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

কলাপাতায় ভেটকি মাছ
রান্না করতে যা যা লাগবে:
ভেটকি মাছ- ৮ টুকরা
কলাপাতা- ৮ টুকরা
নারিকেল বাটা- ১ কাপ
লাল সরিষা বাটা- ১ কাপ
কাঁচা মরিচ - ১২/ ১৩ টি
লবণ- পরিমানমত
হলুদ গুঁড়া - সামান্য
সরিষার তেল- সামান্য
যে ভাবে রান্না করতে হবে:
১. ভেটকি মাছ ভালো করে কুটে ৮ টুকরা করে কেটে পানি দিয়ে ধুয়ে রাখতে হবে।
২. ১ টুকরা ভেটকি মাছের জন্য ১ টুকরা কলাপাতা লাগবে। তাই সেই মাপমতো কলাপাতা ৮ টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখতে হবে।
৩. নারিকেল কুরিয়ে পাটায় বেটে নিতে হবে।
৪. লাল সরিষা ও ৪/ ৫ টি কাঁচা মরিচ একসাথে পাটায় বেটে নিতে হবে।
৫. ৮ টি কাঁচা মরিচ ফালি করে কেটে নিতে হবে।
৬. নারিকেল বাটা, লাল সরিষা-কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভেটকি মাছ ম্যারিনেট করে ১৫/২০ মিনিট রেখে দিতে হবে।
৭. কলাপাতায় হালকা সরিষার তেল মেখে নিয়ে চূলার আগুনে সেঁকে দিয়ে নিতে হবে। এতে করে কলাপাতা নরম হয়ে আসবে। এরপর মাখিয়ে রাখা ভেটকি মাছের সাথে ১ টি করে কাঁচা মরিচ ফালি দিয়ে কলাপাতায় মুড়িয়ে নিতে হবে।
৮. চূলায় তাওয়া দিয়ে তাওয়ার উপর সামান্য সরিষার তেল মেখে নিতে হবে। তাওয়া গরম হলে কলাপাতায় মোড়ানো ভেটকি মাছ তাওয়ার উপর রেখে হালকা আঁচে ভাজতে হবে। এক পিঠ হলে উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নিতে হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন