বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

গুড়া মাছের টক চচ্চরি
রান্না করতে যা যা লাগবে:
আম - ১ টি
কাচকি/পাঁচমেশালী ছোট মাছ - ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি - ২ টি
সরিষার তেল- আধা কাপ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৭ টি
রসুন কুচি- ১ টি
রাঁধুণী সজ বাটা- আধা চা চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- প্রয়োজনমতো
যেভাবে রান্না করতে হবে:
১. মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে।
২. এবার একটি পাত্রে কামরাঙা কুচি, পাঁচমেশালী ছোট মাছ, পেঁয়াজ কুঁচি, রসুন কুচি, হলুদ গুঁড়া, ৪ টি কাঁচা মরিচ ফালি, শুকনা মরিচ গুঁড়া, রাঁধুণী সজ বাটা ও লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে চূলায় বসিয়ে দিয়ে ১২- ১৫ মিনিট রান্না করতে হবে। নামানোর আগে ৩/৪ টি কাঁচা মরিচ ফালি দিয়ে নামাতে হবে। পাকা লাল মরিচ দিলে দেখতে সুন্দও লাগবে।
নোট: এই রান্নাটি কামরাঙা দিয়ে করা হলেও যেহেতু এখন কামরাঙার সময় নয় তাই কাঁচা আম দিয়ে করা হয়েছে। এখানে ১টি মাঝারি আকারের আম অর্ধেক করে বড় কুচি করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন