ছানায় রয়েছে বহুবিধ পুষ্টিগুণ। ছানা দিয়ে সাধারণত নানা ধরনের মিষ্টিই তৈরী হয়ে থাকে। কিন্তু ছানা দিয়েই যদি তৈরী করা যায় কেক তাহলে কেমন হবে। নস্টালজিয়ার অতিথি দম্পতি এমদাদ-দীপ্তি দম্পতি জানালেন ছানার কেকের রেসিপি। প্রথমে দুধ থেকে ছানা তৈরী করে নিতে হবে, তারপর ছানা বেটে সাথে ডিম, চিনি ও সামান্য জাফরান মিশিয়ে পাত্রে ঢেলে ভাপে বা বেক করে তৈরী করতে হবে উপাদেয় ছানার কেক।
ছানার কেক
তৈরি করতে যা যা লাগবে:
দুধ- ২ কেজি
ডিম- ৬ টি
চিনি- ১ কাপ
সিরকা/ লেবুর রস- ২ টেবিল চামচ
জাফরান- পরিমানমত/ কোয়াটার চা চামচ
ডিম- ৬ টি
চিনি- ১ কাপ
সিরকা/ লেবুর রস- ২ টেবিল চামচ
জাফরান- পরিমানমত/ কোয়াটার চা চামচ
যেভাবে তৈরি করতে হবে:
১. দুধ জ্বাল দিয়ে সিরকা লেবুর রস মিশিয়ে ছানা করে নিন। ভেজা কাপড়ে ছানার পানি ছেঁকে দিয়ে ছানা শুকনো করে পরিষ্কার পাটায় বেটে নিন।
২. ডিম ও চিনি একসঙ্গে ফেটে রাখুন।
৩. বাটা ছানার সঙ্গে সামান্য জাফরান মিশিয়ে সাথে ডিম-চিনি মিশিয়ে নিন। একটি গোল পাত্রে মিশ্রণটি ঢেলে ঢেকে দিন।
৪. চুলায় একটি তাওয়া বসিয়ে, তাওয়ার উপর গোল পাত্রটি রেখে পাত্রে উপর কাঠ কয়লার আগুন দিয়ে দমে রাখুন। ৩০ মিনিট পর নামিয়ে নিন।

নোট:
১. ওভেন বা মাইক্রোওভেনেও তৈরী করতে পারেন সহজেই।
১. ওভেন বা মাইক্রোওভেনেও তৈরী করতে পারেন সহজেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন