শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

গ্লাসি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী একটি রান্না। সংক্ষেপে জেনে নিন গ্লাসি কিভাবে রাঁধতে হয়। উপকরণ হিসেবে লাগবে খাসির মাংস, আস্ত আলু আর মাংস রান্নার প্রচলিত সব মসলা । আরও লাগবে পোস্তবাটা, জয়ফল, জয়ত্রী, ঘি আর টক দই। আর সয়াবিন তেল তো থাকছেই। এবার সবকিছু এক সাথে মেখে ৩০মিনিট ঢেকে রাখুন। তারপর হালকা আঁচে ১ ঘন্টা দমে রান্না করুন।
গ্লাসি
রান্না করতে যা যা লাগবে:
খাসির মাংস- ১ কেজি
আস্ত আলু- ৮ টি
আস্ত পেঁয়াজ- ১ কাপ
কাঁচা মরিচ- ৫/ ৬ টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
রসুন বাটা- ২ টেবিল চামচ
পোস্ত বাটা- ১ টেবিল চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
বড় এলাচ- ৬ টি
ছোট এলাচ ৪টি
সাদা গোল মরিচ - ১ চা চামচ
লবঙ্গ- ৬/৭ টি
জয়ফল- আধা চা চামচ
জয়ত্রী- আধা চা চামচ
কাবাব চিনি- আধা চা চামচ
লবণ- পরিমানমত
ঘি- আধা কাপ
সয়াবিন তেল- এক কাপ
টক দই- ২ কাপ
যেভাবে রান্না করতে হবে:
১. খাসির মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। এক্ষেত্রে খাসির রানের মাংস হলে ভাল হয়।
২. মাঝারি আকারের আলু খোসা ছাড়িয়ে আস্তই রাখুন।
৩. কাঁচা মরিচ চিরে নিন।
৪. পাত্রে অল্প সয়াবিন তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ছেড়ে বেরেস্তা করে তুলে রাখুন। পেঁয়াজ বেরেস্তা বেটে নিলে ভাল হয়।
৫. মাংস ও আলু, পোস্ত বাটা, রসুন বাটা, আস্ত পেঁয়াজ, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, বড় এলাচ, ছোট এলাচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, হলুদ গুড়া, কাঁচা মরিচ, লবণ, টক দই, ঘি ও সয়াবিন তেল দিয়ে মেখে রেখে দিন ৩০ মিনিট।
৬. একটি পাত্রে মাখানো মাংস ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা চারপাশ থেকে বন্ধ করে দিন। হালকা আঁচে রান্নাটি দমে হবে অন্তত ১ থেকে দেড় ঘন্টা। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন