বুধবার, ১০ আগস্ট, ২০১৬

বিট - পাঁচফোড়নে খাসির মাংস
যা যা লাগবে:
খাসির মাংস- ১ কেজি
বিট- ১ টা
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
আদা কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
কাঁচা পেঁপে বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
ধনে বাটা- ১ চা চামচ
সরিষা বাটা- ১ চা চামচ
গোল মরিচ বাটা- ১ চা চামচ
কাঠ বাদাম বাটা- ১ টেবিল চামচ
মরিচ গুড়া- ১ চা চামচ
হলুদ গুড়া- ১ চা চামচ
জয়ত্রী গুড়া- ১ চিমটি
জয়ফল থেতো- ১ টি
কাঁচা মরিচ - ৫ টি
শুকনা মরিচ- ৪ টি
জিরা- ১ চা চামচ
পাঁচ ফোড়ন- ১ টেবিল চামচ
এলাচ- ৪ টি
দারচিনি- ২ টি
লবঙ্গ- ২ টি
গোল মরিচ- ৭/ ৮ টি
তেজ পাতা- ২ টি
ঘি- ১ টেবিল চামচ
সয়াবিন তেল - ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
গুড়া দুধ- ১ টেবিল চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
সয়া সস- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
পানি- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. কাঁচা মরিচের মাথা সামান্য চিরে, আদা চাক চাক করে ও বিট ছোট ছোট করে কেটে নিন।
২. খাসির মাংস দুধ, হলুদ, কাঠ বাদাম, জিরা বাটা, ধনে বাটা, সরিষা বাটা, তেজপাতা, কাঁচামরিচ, গোল মরিচ বাটা, মরিচ গুড়া, জয়ফল, জয়ত্রী, সয়া সস, লেবুর রস, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোল মরিচ, পেঁপে বাটা, আদা বাটা ও লবণ একসাথে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন।
৩. একটা পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে বাদামী করে ভেজে মাখিয়ে রাখা মাংস দিয়ে কষাতে থাকুন।
৪. অন্য একটা পাত্রে পানি দিয়ে বিট সেদ্ধ করুন। বিটের পানি লাল হলে পুরো পানিটা মাংসের মধ্যে ঢেলে দিন।
৫. অন্য পাত্রে পাঁচফোড়ন পানি দিয়ে সেদ্ধ করে ছেকে পাঁচফোড়নের পানিটুকুও মাংসে দিন।
৬. মাংস ভাল করে কষানো হলে টমেটো সস দিয়ে নামিয়ে নিন।
৭. আলাদা পাত্রে সয়াবিন তেলে জিরা, শুকনা মরিচের ফোড়ন দিয়ে মাংসে দিয়ে দিন, সামান্য ঘি দিয়ে মাংস মিশিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন