চালকুমড়ার পাতায় নোনা ইলিশ
রান্না করতে যা যা লাগবে:
চালকুমড়ার পাতা (মাঝারি আকারের)- ১৬ টি
নোনা ইলিশ - ৪ টুকরা
আস্ত রসুন (বড় আকারের)- ১ টি
পেঁয়াজ ফালি- ১.৫ দেড় কাপ
শুকনা মরিচ- ৭ টি
সরিষার তেল- সামান্য
নোনা ইলিশ - ৪ টুকরা
আস্ত রসুন (বড় আকারের)- ১ টি
পেঁয়াজ ফালি- ১.৫ দেড় কাপ
শুকনা মরিচ- ৭ টি
সরিষার তেল- সামান্য
যেভাবে রান্না করতে হবে:
১. নোনা ইলিশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় যতটুকু সম্ভব মাছের গায়ের লবণ ছাড়িয়ে নিতে হবে।
২. চালকুমড়ার পাতার শিরা পরিষ্কার করে নিয়ে পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
৩. একটি পাটায় শুকনা মরিচগুলো মিহি করে বেটে, পেঁয়াজ ফালিগুলো আধা বাটা করে ১টি রসুনের কোয়াগুলো আধা বাটা ও নোনা ইলিশের টুকরাগুলো আধা বাটা করে নিয়ে একসাথে মিশিয়ে পুর বানাতে হবে। এবার এই পুর থেকে ৮ টি বড়া তৈরী করে পাটা থেকে অন্য একটি পাত্রে রাখতে হবে। এবার পাটা না ধুয়ে চালকুমড়ার পাতাগুলো আধোয়া পাটায় গড়িয়ে নিতে হবে। এতে করে পাটার কিছু মসলা পাতায় লেগে যাবে ও পাতার যে ছোট ছোট কাঁটারমতো শন থাকে সেগুলোও পরিষ্কার হয়ে পাতা নরম হবে।
৪. ১ টি বড়া ২টি চালকুমড়ার পাতা দিয়ে মুড়িয়ে রাখতে হবে। এভাবে ৮ টি বড়া ১৬ টি চালকুমড়ার পাতা দিয়ে মুড়িয়ে রাখতে হবে।
৫. কড়াইতে খুবই সামান্য পরিমানে সরিষার তেল দিয়ে গরম করে চালকুমড়ার পাতায় মোড়ানো বড়াগুলো বসিয়ে দিতে হবে। কড়াইয়ের আকারের উপর নির্ভর করবে একবারে কয়টি বড়া দেয়া যাবে। রান্নাটি হালকা আঁচে করতে হবে। এতে করে ৮ টি বড়া তৈরী করতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন