তিলের নাড়ু
সাধারণত তিন ধরনের তিল হয় - লাল, কালো আর সাদা । সব ধরনের তিলই পুষ্টিকর। যদিও আয়ুর্বেদ শাস্ত্রে কালো তিলকেই সেরা বলা হয়। তিলের তেলের বিশেষ গুণ এই তেল বাত সারিয়ে দেয়। ত্বকের যত্নে এবং চুল পড়া বন্ধেও তিলের তেল কার্যকরী। তিলের বীজ থেকে শুধু তেলই হয় না, নানারকম উপাদেয় রান্নায়ও রয়েছে তিলের ব্যবহার।
যা যা লাগবে:
নারিকেল কোরা- ১টি
খেজুরের গুড়- ২৫০ গ্রাম
তিল- ১ কাপ
চাউলের গুড়া- ১ কাপ
খেজুরের গুড়- ২৫০ গ্রাম
তিল- ১ কাপ
চাউলের গুড়া- ১ কাপ
যেভাবে করতে হবে:
১. নারিকেল কুরিয়ে নিতে হবে।
২. চাল সামান্য লবণ ও পানি দিয়ে মাখিয়ে ভেজে গুড়া করে নিতে হবে
৩. তিল তাওয়ায় টেলে নিতে হবে।
৪. চুলায় একটি পাত্রের মধ্যে নারিকেল কোরা ও খেজুরের গুড় দিয়ে ভাল করে নাড়তে হবে। গুড় ভাল করে ভেঙ্গে নারিকেলে মিশিয়ে দিতে হবে। এভাবে ১০/১৫ মিনিট নাড়তে হবে।
৫. যখন নারিকেলের কাই আঠালো হয়ে আসবে তখন ভাজা চাউলের গুড়া ও তিল এর মধ্যে দিয়ে ভাল করে নাড়তে হবে।
৬. কাই কড়াই থেকে নামিয়ে গরম অবস্থায় নাড়ু তৈরি করে নিতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন