চিতল মাছের কোফতা কারি
যা যা লাগবে:
চিতল মাছ- ১০ টুকরা
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- দেড় চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১.৫ চা চামচ
হলুদ গুড়া- ১ চা চামচ
জিরা গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৫-৬ টি
মেথি- ৫-৬ টি
ময়দা- পরিমাণমত
সয়াবিন তেল- ১.৫ টেবিল চামচ
সরিষার তেল- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পুদিনা পাতা কুচি- পছন্দমত
পানি- আধা লিটার
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- দেড় চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১.৫ চা চামচ
হলুদ গুড়া- ১ চা চামচ
জিরা গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৫-৬ টি
মেথি- ৫-৬ টি
ময়দা- পরিমাণমত
সয়াবিন তেল- ১.৫ টেবিল চামচ
সরিষার তেল- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পুদিনা পাতা কুচি- পছন্দমত
পানি- আধা লিটার
যেভাবে করতে হবে:
১. চিতল মাছের আঁশ পিঠ ও পেটের অংশ আলাদা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন।
২. মাছের পিঠের অংশের কাটা ছাড়িয়ে বেটে নিন। পেটের মাছ টুকরো করে নিন।
৩. বাটা মাছের সাথে আধা চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, মরিচগুড়া এবং স্বাদমত লবণ ও পুদিনা পাতা কুচি দিয়ে মাখিয়ে গোল গোল কোফতা করে নিন।
৪. পাত্রে সয়াবিন ও সরিষার তেল দিন। তেল গরম হলে মেথি, ১ চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুড়া, ১ চা চামচ শুকনা মরিচ গুড়া দিয়ে ৩-৪ বার কষিয়ে নিন। এরপর মাছের টুকরো গুলো দিয়ে কষিয়ে পানি দিন। পানি ফুটে গেলে গোল করে রাখা কোফতাগুলো দিন। কিছুক্ষণ রেখে জিরা গুড়া, কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন