বুধবার, ১০ আগস্ট, ২০১৬

খিচুড়ী, বাঙ্গালী রসনায় যার অবস্থান সবসময়েই উপরের দিকে। খিচুড়ী রান্নায় নানান রকমফের থাকলেও রন্ধনপদ্ধতির সরলতার গুনে এর কদর সমান।
পাতলা খিচুড়ী/ অ্যাক্যুস্টিক খিচুড়ী
যা যা লাগবে:
ভাতের চাল- ২ কাপ
মসুর ডাল- ২ কাপ
আলু- ২৫০ গ্রাম
দেশী পেঁয়াজ কুচি- ৬ টি
আদা কুচি- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
দেশি রসুন - ১ টি
কাঁচা মরিচ - ৫ টি
এলাচ- ২ টি
দারচিনি- ২ টি
গোলমরিচ- ২টি
ঘি- ১ টেবিল চামচ
সরিষার তেল- ১/৪ কাপ
সয়াবিন তেল- ১/৪ কাপ
লবণ- পরিমানমত
পানি- ২ লিটার
যেভাবে করতে হবে:
১. আলু টুকরো করে কেটে নিন। ছোট গোল আলু আস্তও দিতে পারেন।
২. একটি পাত্রে চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কোয়া, হলুদ গুড়া, লবণ, সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে ভাল করে মেখে পানি দিয়ে ঢেকে দিন। ১৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে আঁচ কমিয়ে দিন। মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দিন। খিচুড়ী হয়ে আসলে এলাচ, দারচিনি, লবঙ্গ দিন।
৩. নামানোর আগে কাঁচামরিচ চিরে দিন।
৪. পরিবেশনের আগে হালকা ঘি খিচুড়ীর উপর দিয়ে দিন।
৫. গরম পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন