বাঙালির উৎসবে-পার্বণের ভোজনামায় নানা রকমের মিষ্টান্ন থাকবেই। নারিকেলের ছাঁচ তার মধ্যে অন্যতম। এটিকে নারিকেলের সন্দেশও বলা হয়। সুস্বাদু এই ছাঁচ বা সন্দেশ তৈরীর পদ্ধতিও সহজ।
নারিকেলের সন্দেশ
যা যা লাগবে:
নারিকেল - ২ টি
এলাচ গুড়া- ২ টি
চিনি- ২৫০ গ্রাম
ঘি- ২ টেবিল চামচ
নারিকেল - ২ টি
এলাচ গুড়া- ২ টি
চিনি- ২৫০ গ্রাম
ঘি- ২ টেবিল চামচ
যেভাবে করতে হবে:
১. পরিষ্কার পাটায় কোরানো নারিকেল বেটে নিন।
২. পাত্রে ঘি দিন। ঘি গরম হলে নারিকেল বাটা ও চিনি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর পাত্রের মধ্যে দারচিনি টুকরা দিয়ে ভালো করে নাড়ুন। নারিকেল আঠালো হয়ে আসলে এলাচ গুড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।
৩. গরম গরম অবস্থাতেই ছাঁচে হালকা ঘি মাখিয়ে নারিকেল সন্দেশ তৈরী করুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন