রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

মিষ্টি কুমড়ার পায়েস
যা যা লাগবে:
মিষ্টি কুমড়া- ১ ফালি
দুধ- ১ লিটার
চিনি- ১ কাপ
এলাচ- ২ টি
দারচিনি- ২ টি
বাদাম- ১ চা চামচ
কিশমিশ- ১ চা চামচ

যেভাবে করতে হবে:
১. মিষ্টি কুমড়া কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ঘন হয়ে আসলে কুমড়া দিন। এলাচ, দারচিনি ও চিনি দিয়ে নাড়ুন। ঘন হয়ে আসলে কিশমিশ ও বাদাম দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন