রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

কচু শাক
যা যা লাগবে:
ছোলা - আধা কাপ
কচুশাক- ১ আঁটি
আদা বাটা- আধা চা চামচ
জিরা বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- ১ চিমটি
কাঁচা মরিচ ফালি- ৪/ ৫ টি
পাঁচফোড়ন- সামান্য
তেজপাতা- ২ টি
চিনি- ২ চা চামচ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. ছোলা রাতে ভিজিয়ে রেখে পরের দিন ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন।
২. কচুশাক কুটে ভাল করে ধুয়ে, সেদ্ধ করে নিন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে পাঁচ ফোড়ন-তেজপাতার বাগাড় দিয়ে কাঁচামরিচ, জিরা বাটা, আদা বাটা, হলুদ গুড়া, লবণ দিয়ে কষিয়ে কচু শাক দিন। পানি কমে আসলে বুট দিন। সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন