শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

বড় মাছের তুলনায় ছোট মাছে প্রোটিন বেশি এবং ফ্যাট কম থাকায় ছোট মাছ খাওয়া স্বাস্থ্যকর। নানা ধরনের ছোটমাছের মধ্যে টাকি সুস্বাদু ও সহজলভ্য। মিঠা পানির মাছ টাকি বর্ষা মৌসুমে পাওয়া যায় বেশি। বাঙালি রসনায় টাকি ভর্তা বিশেষ প্রিয়।
টাকি মাছের ঝুরি
যা যা লাগবে:
টাকি মাছ- আধা কেজি
পেঁয়াজ - ৩ টি
রসুন - ৩-৪ কোয়া
কাঁচা মরিচ - ৭-৮ টি
গোল মরিচ - ৪-৫ টি
মেথি- ৭-৮ টি
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
সরিষার তেল- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পুদিনা পাতা কুচি- ৫০ গ্রাম
যেভাবে করতে হবে:
১. টাকি মাছ মাথা ফেলে, ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
২. তাওয়ায় সামান্য সয়াবিন তেল দিন। তেল গরম হলে মাছ গুলো হালকা করে ভেজে নিন।
৩. এরপর ভাজা মাছ নামিয়ে কাটা ছাড়িয়ে নিন।
৪. পাত্রে সরিষার তেল দিন। তেল গরম হলে মেথি, পেঁয়াজ কুচি, রসুন কুচি বাদামী করে ভেজে ৩-৪ টি কাঁচামরিচ ফালি দিয়ে মাছ দিন এবং হালকা আঁচে নাড়ুন। কিছুক্ষণ পর বাকি কাঁচামরিচ ফালি, পুদিনা পাতা কুচি ও গোল মরিচ দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন