বুধবার, ১০ আগস্ট, ২০১৬

লাবণ, নাড়ু জাতীয় মিষ্টান্ন। এটি পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার। চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে পহেলা বৈশাখের পুরো উৎসব জুড়ে অতিথি আপ্যায়ণের জন্য ঘরে ঘরে তৈরি হয় লাবণ।
লাবণ
যা যা লাগবে:
খই- আধা কেজি
খেজুরের গুড়- ১ পোয়া
চাল গুড়া- ২ মুঠ
মিষ্টি জিরা গুড়া- ১ চামচ
তেজপাতা- ২/ ৩ টি
পানি- আধা গ্লাস
যেভাবে করতে হবে:
১. খই ভালো করে পরিস্কার করুন। একটা বড় পাত্রে খই নিয়ে হালকা আঁচে মচমচে করে ভাজুন। এরপর খই পাটায় আধা ভাঙা করে নিন।
২. মিষ্টি জিরা টেলে পাটায় গুড়া করে নিন।
৩. চাল অল্প ভেজে পাটায় গুড়া করে নিন।
৪. একটি পাত্রে পানি, খেঁজুরের গুড়, তেজপাতা একসাথে জ্বাল দিন। আঠালো হয়ে এলে গুড়ের সিরা নামিয়ে নিন।
৫. গরম থাকা অবস্থায় গুড়ের শিরা, চাল গুড়া ও মিষ্টি জিরা গুড়া খইয়ের ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নিন।
৬. হাতের তালুতে বা ছাঁচে নিয়ে বিভিন্ন আকারের লাবণ তৈরি করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন