শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

কুমড়ার বড়ি বাংলাদেশের উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলের অন্যতম রসনার নাম। শীত এলেই এসব অঞ্চলের বাড়িতে বাড়িতে বড়ি বানানোর ধুম পড়ে যায়। কুমড়ার বড়ি তৈরী হয় মাসকলাইয়ের ডাল ও চাল কুমড়া দিয়ে। আর খাবারের তালিকায় কুমড়া বড়ির পদের কোন শেষ নেই।
সজনে বড়ির তরকারী
যা যা লাগবে:
সজনে ডাটা কাটা- ২ কাপ
বেগুণ কাটা- ১/২ কাপ
ছোট লাল আলু কাটা- ১/২ কাপ
কুমড়ো বড়ি - ৮/১০ টি
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
রসুন বাটা - ১ চা চামচ
মরিচ বাটা- ১ চা চামচ
হলুদ বাটা - ১ চা চামচ
আদা বাটা - ১/২ চা চামচ
ধনে বাটা - ১ চা চামচ
জিরা বাটা - ১/২ চা চামচ
কাঁচা মরিচ- ৫/ ৬ টি
তেজ পাতা - ১ টা
সয়াবিন তেল - ১/২ কাপ
লবণ - পরিমাণমত
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. সজনে ৩ ইঞ্চি করে কেটে নিন।
২. বেগুণ ছোট ছোট টুকরা করে কেটে নিন।
৩. ছোট লাল আলু অর্ধেক করে কেটে নিন।
৪. কাঁচা মরিচের মাথা সামান্য চিরে নিন।
৫. পাত্রে ২ টেবিল চামচ সয়াবিন তেলে দিন। তেল গরম হলে বড়ি ভেজে তুলে নিন।
৬. ঐ তেলের মধ্যেই বাকি সয়াবিন তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামী হয়ে আসলে আদা বাটা, ধনে বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে কেটে রাখা সজনে, আলু দিয়ে কছুক্ষণ পর সেদ্ধ হবার মতো পানি দিন। পানি ফুটে উঠলে কুমড়ো বড়ি ও বেগুন দিন। এবার সব সেদ্ধ হয়ে তরকারী মাখা মাখা হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন