গরমে লেবুর শরবত যেমন তৃপ্তিদায়ক তেমনই এর রয়েছে নানান গুণ। আর সাথে পুদিনা পাতা যোগ করা হলে তা হয়ে ওঠে আরও উপাদেয়। তাৎক্ষনিক ভাবে ক্লান্তি দূর করার ক্ষেত্রে এই শরবতের যেমন জুড়ি নেই তেমনিই হজম শক্তি বৃদ্ধিতে, অরুচি দূর করতে, শরীর ঠান্ডা রাখতেও এটি খুবই কার্যকরী।
পুদিনা পাতার চিনি পানা
তৈরি করতে যা যা লাগবে:
চিনি- ১/১.৫ কাপ
পানি- ১ লিটার
লেবু- ৪ টি
লেবু পাতা কুচি- ১ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি- ৮/১০টি
লবণ- ১/৪ চা চামচ
পানি- ১ লিটার
লেবু- ৪ টি
লেবু পাতা কুচি- ১ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি- ৮/১০টি
লবণ- ১/৪ চা চামচ
যে ভাবে তৈরি করতে হবে:
১. পানিতে চিনি গুলে নিন।
২. লেবু আলাদা রস করে চিনি পানিতে মিশিয়ে দিন।
৩. লেবু পাতা কুচি অল্প কচলে মিশিয়ে দিন।
৪. পরিবেশনের সময় লেবু পাতা ছেঁকে তুলে নিন।
৫. গ্লাসে চিনিপানা ঢেলে উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিন।
২. লেবু আলাদা রস করে চিনি পানিতে মিশিয়ে দিন।
৩. লেবু পাতা কুচি অল্প কচলে মিশিয়ে দিন।
৪. পরিবেশনের সময় লেবু পাতা ছেঁকে তুলে নিন।
৫. গ্লাসে চিনিপানা ঢেলে উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিন।
নোট: পরিবেশনের আগে পছন্দমতো বরফ কুচিও দেওয়া যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন