রান্নার ধরন ও স্বাদ বৈচিত্র্যে চিংড়ি অতুলনীয়।বরিশালের তেমনই একটি উপাদেয় পদ কলাপাতায় চিংড়ির রেসিপি।
কলাপাতায় চিংড়ি
যা যা লাগবে:
কলাপাতা
চিংড়ি (ছোট/মাঝারি) - আধা কেজি
পেঁয়াজ কুচি - ১ কাপ
নারিকেল বাটা - ১ টি
জিরা বাটা - ১ চা চামচ
হলুদ গুড়া- এক চা চামচ
কাঁচামরিচ ফালি- ৫/৬ টি
সরিষার তেল - ১ কাপ
লবণ- পরিমাণমত
কলাপাতা
চিংড়ি (ছোট/মাঝারি) - আধা কেজি
পেঁয়াজ কুচি - ১ কাপ
নারিকেল বাটা - ১ টি
জিরা বাটা - ১ চা চামচ
হলুদ গুড়া- এক চা চামচ
কাঁচামরিচ ফালি- ৫/৬ টি
সরিষার তেল - ১ কাপ
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. নারিকেল কুরিয়ে মিহি করে বেটে নিন।
২. চিংড়ি ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩. চিংড়ি, নারিকেল বাটা, পেঁয়াজ কুচি, জিরা বাটা, কাঁচা মরিচ ফালি, লবণ ও সরিষার তেল এক সাথে মাখিয়ে নিন।
৪. কলাপাতা বড় আকারে কেটে হালকা সরিষার তেল মেখে আগুনে সেকে নরম করে নিন।
৫. একটি তাওয়ায় কলাপাতা সাজিয়ে কলাপাতার উপরে মাখানো চিংড়ি বসিয়ে অল্প আঁচে রাখুন। কিছুক্ষণপর বাদামী রং হলে উপরে বাকি কলাপাতা রেখে উল্টে দিন। অন্য পাশও হয়ে এলে নামিয়ে নিন।

নোট: কলাপাতায় চিংড়ি রান্নার সময় কখনই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। তাহলে পানি বের হয়ে পদটির স্বাদ কমে যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন