কলাপাতায় পাঁচমেশালী মাছ
বাঙালি রসনার সাথে কলাপাতার সম্পর্ক সেই আদিকাল থেকে। কলাপাতার পাত পেড়ে খাওয়াতো আছেই সেই সাথে আছে কলাপাতায় নানারকম মুখরোচক রান্নাও। শুধু যে খাবারের স্বাদ ও গন্ধে ভিন্ন মাত্রা আনে তাই নয় কলাপাতায় রয়েছে অসাধারণ সব ভেষজ গুণ। কলাপাতার রস রক্ত পরিষ্কার করে। এই রস নিয়মিত খেলে পুরোনো নানাবিধ রোগ সেরে যায়।
যা যা লাগবে:
পাঁচমেশালী ছোট মাছ- ৫০০ গ্রাম
হলুদ গুঁড়া- ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া - ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৫টি
জিরা বাটা- পছন্দমত
ধনেপাতা কুচি - পছন্দমত
সরিষার তেল- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- ২ চা চামচ
লবণ- পরিমাণমত
কলাপাতা- ৬/৮ টুকরা
হলুদ গুঁড়া- ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া - ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৫টি
জিরা বাটা- পছন্দমত
ধনেপাতা কুচি - পছন্দমত
সরিষার তেল- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- ২ চা চামচ
লবণ- পরিমাণমত
কলাপাতা- ৬/৮ টুকরা
যেভাবে করতে হবে:
১. পাঁচমেশালী ছোট মাছ ভাল করে কুটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
২. কলাপাতা টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখতে হবে।
১. মাছের সাথে হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ ফালি, শুকনা মরিচের গুঁড়া ও লবণ একসাথে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। যারা জিরা বাটা পছন্দ করেন তারা একই সাথে জিরা বাটাও দিয়ে দিতে পারেন।
৩. কড়াইতে ৩/৪ টুকরা কলাপাতা বিছিয়ে তার উপর সয়াবিন তেল দিতে হবে। তারপর পাতার উপর মাখানো মাছ দিয়ে আরো ৩/৪ টুকরা পাতা দিয়ে ঢেকে হালকা আঁচে রান্না করতে হবে। তলার দিকটা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। সবমিলিয়ে ১০/১৫ মিনিট লাগবে।
৪. নামানোর আগে ধনে পাতা কুচি দিতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন