রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ঝাল ডাল
যা যা লাগবে:
মুগ ডাল- ২৫০ গ্রাম
লাউ- অর্ধেক
শিম- ৬/ ৭ টি
ডাটা- ৩ টি
হলুদ গুড়া- ১ চা চামচ
কাঁচামরিচ ফালি- ৪ টি
শুকনা মরিচ- ২ টি
জিরা- ১ চা চামচ
তেজপাতা- ২ টি
লবণ- পরিমাণমত
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
চিনি- আধা চা চামচ

যে ভাবে করতে হবে:
১.লাউ ,ডাটা ও শিম টুকরো করে কেটে নিন।
২.পরিমাণমত পানি দিয়ে হলুদ, কাঁচামরিচ ও লবণ দিয়ে ডাল সেদ্ধ করে ডাল ঘুটনী দিয়ে ঘুটে নিয়ে তাতে লাউ, শিম,ডাটা দিন।
৩.অন্য পাত্রে সয়াবিন তেলে জিরা, তেজপাতা ও শুকনা মরিচের ফোঁড়ন দিয়ে ডাল ঢেলে দিন।
৪.সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন