বুধবার, ১০ আগস্ট, ২০১৬

বাঙালির রোজকার খাবারের পাতে ডাল থাকতেই হয়। আর গরমে আমের টক ডাল তো অমৃত।
আমের টক ডাল
যা যা লাগবে:
মটর ডাল- ১ কাপ
কাঁচা আম- ২ টি
হলুদ গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ- ২/৩ টি
লাল সরিষা- আধা চা চামচ
চিনি- আধা চা চামচ
সরিষার তেল- আধা কাপ
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. পাত্রে ডাল হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ হলে ভালো করে ঘুটে নিন।
২. আম ফালি করে কেটে ডালে দিয়ে ফুটিয়ে নিন।
৩. অন্য একটি পাত্রে সরিষার তেল দিন। তেল গরম হলে সরিষা আর শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। তারপর ডাল দিয়ে সম্বার/বাগাড় দিন। নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন