বুধবার, ১০ আগস্ট, ২০১৬

বিস্কি বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী একটি পদ। বিস্কি রান্নার জন্য চাল সামান্য লবণ ও পানি মাখিয়ে ভেজে, ভিজিয়ে রাখতে হয় কয়েক ঘন্টা। তারপর খেজুরের গুড় ও নারিকেল কোরার সাথে হালকা আঁচে তৈরী হয় বিস্কি। রান্নার সময় লক্ষ্য রাখতে হয় যেন চাল সুন্দর ভাবে সেদ্ধ হয় আবার ঝরঝরেও থাকে। বরিশাল অঞ্চলে অতিথি আপ্যায়ণে বা সকাল-বিকালের নাস্তায় বিস্কি পরিবেশনের রেওয়াজ রয়েছে।
বিস্কি
যা যা লাগবে:
চাল ভাজা- ২৫০ গ্রাম
খেঁজুরের গুড়- পরিমানমত
নারিকেল কোড়া- ১ কাপ
লবন- পরিমাণমত
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
২. চাল পরিষ্কার করে ধুয়ে লবন ও পানি দিয়ে মেখে নিন।
৩. একটি পাত্র গরম করে মাখানো চাল ভেজে নিন।
৪. ভাজা চাল কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন।
৫. পাত্রে খেজুরের গুড়, নারিকেল ভেজানো চাল একসাথে হালকা আঁচে জ্বাল দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। লক্ষ্য রাখতে হবে যেন  চাল নরম হবে কিন্তু ঝরঝরে থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন