বুধবার, ১০ আগস্ট, ২০১৬


ইলিশের ভর্তা
যা যা লাগবে:
ইলিশ মাছ- ১ টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
কাঁচামরিচ কুচি- ৮/১০ টি
লবণ- পরিমাণমত
সরিষার তেল- আধা কাপ
যেভাবে করতে হবে:
১. ইলিশ মাছ টুকরো করে হালকা লবণ দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিন।
২. সেদ্ধ মাছের কাঁটা ভালভাবে বেছে নিন।
৩. পাত্রে সরিষার তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি এক সাথে বাদামী রং করে ভেজে নিন।
৪. মাছের সাথে ভাজা পেঁয়াজ -কাঁচা মরিচ কুচি, লবণ মাখিয়ে ভর্তা করে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন