কাঁচা কোফতা
রান্না করতে যা যা লাগবে:
প্রথম ধাপ:
১ কেজি খাসির মাংসের কিমা
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
এলাচ বাটা- ৬ টি
লং বাটা- ৬ টি
সাদা গোল মরিচ বাটা- ১ টেবিল চামচ
জয়ফল বাটা ও জয়ত্রী বাটা- আধা চা চামচ
লবন- পরিমানমত
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
এলাচ বাটা- ৬ টি
লং বাটা- ৬ টি
সাদা গোল মরিচ বাটা- ১ টেবিল চামচ
জয়ফল বাটা ও জয়ত্রী বাটা- আধা চা চামচ
লবন- পরিমানমত
দ্বিতীয় ধাপ:
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- আধা চা চামচ
কাঁচা মরিচ- ১০/১২ টি
দারচিনি- ২ টি
এলাচ- ৪ টি
লং- ৪ টি
তেজপাতা- ২টি
লবণ- পরিমানমত
ঘি- আধা কাপ
সয়াবিন তেল- ১ কাপ
টক দই- ২ টেবিল চামচ
কেওড়া জল- ২/ ৩ ফোটা (পছন্দ না হলে বাদ দেওয়া যায়)
পানি- প্রয়োজনমত

যেভাবে রান্না করতে হবে:
প্রথম ধাপ:
১. ১ কেজি খাসির মাংস ধুয়ে কিমা করে নিন; কিমা করবার পর মাংস আর ধোয়া যাবে না।
২. কিমা বেটে নিন।
৩. বাটা কিমা এলাচ বাটা, লং বাটা, সাদা গোল মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জয়ফল বাটা ও জয়ত্রী বাটা, লবন দিয়ে মেখে নিন।
২. কিমা বেটে নিন।
৩. বাটা কিমা এলাচ বাটা, লং বাটা, সাদা গোল মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জয়ফল বাটা ও জয়ত্রী বাটা, লবন দিয়ে মেখে নিন।
দ্বিতীয় ধাপ:
১. এবার একটি পাত্র চুলায় বসিয়ে সয়াবিন তেল ও ঘি দিন। গরম হলে পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজ বাদামী রং হলে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, কাঁচা মরিচ, লবন দিয়ে কষিয়ে নিয়ে টক দই ও পানি দিন।
২. হাতে তেল মেখে কিমা ছোট গোল গোল কোফতা বানিয়ে একে একে কষানো মসলার মধ্যে ছেড়ে দিন। কষানো মসলার মধ্যে কোফতাগুলো ছাড়া হলে ২০ মিনিট একটু নেড়ে-চেড়ে রান্না করুন। লক্ষ্য রাখতে হবে মসলা নাড়বার সময় যেন কোফতাগুলো ভেঙ্গে না যায়। তেল উপরে উঠলে কেওড়া জল ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন