শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

লাউ-করলার তেঁতো মুগডাল একটি আদি বাঙালি রসনার পদ। শরীর ঠিক রাখতে গরমকালের খাদ্যাভ্যাসে এই তেঁতোডাল এর রয়েছে বিশেষ ভূমিকা। তেঁতো করলা রক্ত পরিষ্কার করে আর লাউ সহজে হজম হয়। আর তেঁতো স্বাদের এই ডাল নিয়মিত খাদ্য তালিকায় রাখলে রক্তের দূষণ ও এলার্জির সমস্যা দূর হয়।
তিতার ডাল
রান্না করতে যা যা লাগবে:
মুগ ডাল- ২০০ গ্রাম
উচ্ছে- ৪ টি/ করলা ১টি
কচি লাউ- ১ টি
হলুদ গুড়া- ১ চা চামচ
শুকনা মরিচ- ২টি
আদা (হামাম দিস্তা দিয়ে ছেঁচে নিতে হবে)- ১ চা চামচ
লাল সরিষা- আধা চা চামচ
মেথি - ১/৪ চা চামচ
তেজপাতা- ২টি
চিনি- আধা চা চামচ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
ঘি – ২ টেবিল চামচ
লবণ- পরিমান মতো
পানি- পরিমানমত
যেভাবে রান্না করতে হবে:
১. লাউ সমান চৌকো টুকরো করে কেটে নিন।
২. মুগডাল টেলে নিয়ে ধুয়ে সেদ্ধ করুন। আধা সেদ্ধ হলে লাউ এবং লবন দিয়ে সেদ্ধ করুন।
৩. কড়াইতে সয়াবিন তেল দিন। তেল গরম হলে উচ্ছে বা করলা ভেজে উঠিয়ে রাখতে হবে।
৪. ঐ তেলেই একটু ঘি মিশিয়ে তাতে শুকনো মরিচ ভেজে লাল সরিষা আর মেথি দিন। তারপর তেজপাতা আর আদা দিয়ে লাউ দিয়ে সেদ্ধ করা ডাল এবং ভাজা করলা বা উচ্ছে ঢেলে দিন। ফুটে উঠলে সামান্য চিনি এবং ১ টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন