মাছের মাথা দিয়ে ওল কচু
যা যা লাগবে:
ওলকচু- ২ কাপ
রুইমাছের মাথা- ১ টি
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গরম মশলা গুড়া- ১ চা চামচ
চিনি- ১ চা চামচ
সয়াবিন তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
রুইমাছের মাথা- ১ টি
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গরম মশলা গুড়া- ১ চা চামচ
চিনি- ১ চা চামচ
সয়াবিন তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. ওলকচু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে হলুদ-লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে মাছের মাথা হলুদ গুড়া আর লবণ মেখে ভেজে তুলে নিন।
৩. সেদ্ধ ওলকচু গরম তেলে ভেজে নিন।
৪. ঐ তেলেই পেঁয়াজ বাটা, রসুন বাটা কষান। একটি বাটিতে সামান্য পানি দিয়ে আদা বাটা, জিরা বাটা, মরিচ গুড়া, হলুদ গুড়া গুলিয়ে ঢেলে দিন ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে মাছের মাথা, ওলকচু দিয়ে সাথে পরিমাণমত পানি দিন। অল্প আঁচে রাখুন। রান্না হয়ে গেলে চিনি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন