রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

বেগুন বড়ি ভর্তা
যা যা লাগবে:
কাঁটা বেগুন- ৪ টি
ডালের বড়ি- ১ কাপ
পেঁয়াজ কুচি- ২/ ৩ টি
শুকনা মরিচ- ৪/ ৫ টি
সরিষার তেল- ২ টেবিল চামচ
লবণ-পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. বেগুনে তেল মেখে পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিন।
২. ডালের বড়ি টেলে নিয়ে গুড়া করে নিন।
৩. শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ কুচি, লবণ ও সরিষার তেল দিয়ে বেগুন আর গুড়া ডালের বড়ি ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন