বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

চই ঝাল এক ধরনের রান্নার উপকরণ। অঞ্চলভেদে চুইও বলা হয়। চই ঝাল দেখতে গাছের শুকনো ডালের মত। স্বাদ ঝাঁঝাঁলো। গন্ধ অনেকটাই দারচিনির মত। এটি মূলত খুলনা অঞ্চলেই বেশি পাওয়া যায়। এছাড়া রংপুর ও চট্টগ্রামের পাহাড়ী এলাকাতেও চই ঝাল হয়। মাংসের রান্নায় চই ঝালের ব্যবহার খুলনা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রেসিপি।
চই ঝালে মাংস
যা যা লাগবে:
খাসির মাংস/ গরুর মাংস - ১ কেজি
পেঁয়াজ কুচি - ১.৫ কাপ
আদা বাটা - ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
জিরা বাটা - ১ চা চামচ
কাঁচা মরিচ বাটা- আধা চামচ
হলুদ গুড়া- ১/২ চা চামচ
শুকনা মরিচ গুড়া - ১ চা চামচ
ধনে গুড়া - ১ চা চামচ
ভাজা জিরা গুড়া- ১ চা চামচ
জয়ফল গুড়া- ১/৪ চা চামচ
জয়ত্রী গুড়া- ১/৪ চা চামচ
গোল মরিচ গুড়া- ১/২ চা চামচ
গোটা শুকনা মরিচ - ৩ টি
বড় কালো এলাচ - ২ টি
সাদা এলাচ - ২ টি
দারচিনি- ২ টি
তেজপাতা - ৩ টি
লবণ- পরিমাণমত
সয়াবিন তেল- ২০০ মিলি./ ১ কাপ
টক দই - আধা কাপ
চই ঝাল - ১০০ গ্রাম
পানি- পরিমানমত
যেভাবে করতে হবে:
১. ১ চা চামচ লবণ দিয়ে খাসির মাংস মাখিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
২. মাংস অল্প আদা ও রসুন বাটা, টক দই, কাঁচা মরিচ বাটা দিয়ে মেখে ২০ মিনিট রেখে দিন।
৩. কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেল গরম হলে আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে বেরেস্ত করে উঠিয়ে রাখুন।
৪. শুকনা মরিচ টেলে বিচি ফেলে গোল গোল করে কেটে রাখুন।
৫. এবার কড়াইতে বাকি পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হলে সব মসলা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৬. মসলা কষানো হলে মাংস দিয়ে আবারো ভালো করে কষিয়ে ঢেকে দিন। মাংসের পানি শুকিয়ে আসলে চই ঝাল দিন। লবণ দেখে নিন। যদি আরও পানির প্রয়োজন হয় তাহলে পরিমানমত গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠলে বেরেস্তা, শুকনা মরিচ কুচি ও ভাজা জিরার গুড়া ছড়িয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন