শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

কাউনের পায়েশ
কাউন একটি পুষ্টিকর দানা জাতীয় শস্য। ভাতের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বলে এটিকে কাউনের চালও বলা হয়। কাউন দিয়ে নানাধরনের সুস্বাদু খাবারও তৈরী করা যায় । মজাদার এই পায়েশ রান্নার জন্য কাউন ছাড়াও প্রয়োজন দুধ, চিনি আর পছন্দমত এলাচ, দারচিনি, বাদাম, কিশমিশ ইত্যাদি।
যা যা লাগবে:
কাউনের চাল- ১/২ কাপ
দুধ- ১.৫ লিটার
চিনি - ১ কাপ
এলাচ - ৩/৪ টি
দারচিনি - ২/৩ টি
কিশমিশ- পছন্দমত
যেভাবে করতে হবে:
১. দুই কাপ দুধ জ্বাল দিয়ে এক কাপ করে রাখুন।
২. কাউনের চাল ধুয়ে একটি পাত্রে বাকি দুধের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। নেড়ে নেড়ে জ্বাল দিন যেন পাত্রে লেগে না যায়।
৩. ফুটে উঠলে এলাচ ও দারচিনি দিন।
৪. দুধ কমে ঘন হয়ে এলে ২/৩ বারে চিনি দিন।
৫. একদম ঘন হয়ে এলে ঘন দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন