বুধবার, ১০ আগস্ট, ২০১৬

মাসকলাই ডাল দিয়ে যে শুধু নানারকম খিচুড়ি, মুড়োঘন্ট এসবই তৈরী হয় তা নয়। পিঠা-পুলি তৈরীতেও উপকরণ হিসেবে মাসকলাই ডাল বিশেষ গুরুত্বপূর্ণ।
মাসকলাইয়ের রসবড়া
যা যা লাগবে:
মাসকলাই বাটা- ২৫০ গ্রাম
চালের গুড়া- ১ টেবিল চামচ
এলাচ- ৫ টি
সয়াবিন তেল- ভাজার জন্য
লবণ- পরিমাণমত
চিনি- ৫০০ গ্রাম
পানি- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. মাসকলাই ডাল ৩/ ৪ ঘন্টা ভিজিয়ে রেখে পাটায় মিহি করে বেটে নিন।
২. একটি পাত্রে মাসকলাই ডাল বাটা চালের গুড়া ও লবণ দিয়ে ভাল করে ফেটে নিন।
৩. একটি পাত্রে পানি দিন। পানি গরম হলে চিনি ও এলাচ দিয়ে অনবরত নাড়তে থাকুন। চিনি মিশে পানি একটু ঘন হয়ে রস নামিয়ে রাখুন।
৪. অন্য পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে ফেটানো মাসকলাই বড়া করে ভেজে নিন।
৫. চিনির রসে বড়া ২-৩ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন