বেগুনে রয়েছে ফাইবার, শর্করা, ক্যারোটিনসহ অন্যান্য খাদ্য উপাদান। কোলেস্টরল না থাকায় ডায়েবেটিক রোগীদের জন্য বেগুন একটি উপকারী সবজি। বেগুনের রয়েছে নানান বাহারি রান্না। ভাজি, ভর্তা বা তরকারি সব ধরনের রান্নাতেই বেগুন স্বাদে অতুলনীয়।
বেগুনের টক মিষ্টি
যা যা লাগবে:
গোল বেগুন- ২ টি
পেঁয়াজ কুচি- ৪ টি
হলুদ গুড়া- সামান্য
জিরা গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ২ টি
শুকনা মরিচ- ২ টি
পাঁচ ফোড়ন- আধা চা চামচ
চিনি- ১-২ টেবিল চামচ
সরিষার তেল- আধা কাপ
সয়াবিন তেল- আধা কাপ
লবণ- পরিমাণমত
টক দই- ১ কাপ
গোল বেগুন- ২ টি
পেঁয়াজ কুচি- ৪ টি
হলুদ গুড়া- সামান্য
জিরা গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ২ টি
শুকনা মরিচ- ২ টি
পাঁচ ফোড়ন- আধা চা চামচ
চিনি- ১-২ টেবিল চামচ
সরিষার তেল- আধা কাপ
সয়াবিন তেল- আধা কাপ
লবণ- পরিমাণমত
টক দই- ১ কাপ
যেভাবে করতে হবে:
১. বেগুন গোল চাক চাক করে কেটে রাখুন।
২. কড়াইতে সয়াবিন তেল দিন। তেল গরম হলে বেগুন, সামান্য হলুদ গুড়া ও লবণ দিয়ে মেখে ভেজে নিন।
৩. টক দই চিনি দিয়ে ফেটে রাখুন।
৪. পাত্রে সরিষার তেল ও সয়াবিন তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে অর্ধেক পেঁয়াজ তুলে রাখুন। বাকি অর্ধেকটার মধ্যে শুকনা মরিচ, পাঁচ ফোড়ন, টক দই দিন। কিছুক্ষণ পর ফুটে উঠলে সামান্য লবণ দিন । ফুটে উঠলে ভাজা বেগুন দইয়ের উপরে দিয়ে কড়াইটা ঘুরিয়ে ভাল করে বেগুন ও গ্রেভি মিলিয়ে নিন। জিরা গুড়া দিয়ে নামিয়ে নিন।
নোট: দইয়ের বদলে তেতুঁল দিয়েও করতে পারেন বেগুনের টক মিষ্টি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন