বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

গাজরের পায়েস
রান্না করতে যা যা লাগবে:
গাজর কুচি- ৪টি
দুধ- ২ কেজি
চিনি- দেড় কাপ
দারচিনি- ১টি
এলাচ- ২ টি
কাঠ বাদাম- ৫ টি
পেস্তা বাদাম- ৪ টি
যেভাবে রান্না করতে হবে:
১. ৪টি গাজর কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
২. একটি পাত্রে ২ কেজি দুধ কিছুক্ষণ জ্বাল দিয়ে নিয়ে চিনি, দারচিনি ও এলাচ দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিতে হবে। জ্বাল দেওয়া দুধ ঘন হয়ে ২ কেজি থেকে প্রায় ১ কেজি হয়ে আসলে এলাচ ও দারচিনি তুলে নিয়ে গাজর কুচি দিয়ে অপেক্ষা করতে হবে ও মাঝে মাঝে নেড়ে দিতে হবে। গাজর সেদ্ধ হলে নামিয়ে নিতে হবে।
৩. পরিবেশন পাত্রে ঢেলে কাঠ বাদাম আর পেস্তা বাদাম কুচি করে উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন