বুধবার, ১০ আগস্ট, ২০১৬

শরৎ মানেই শিউলি। শরতে সব বাড়ির আঙিনাই ভরে উঠে শিউলির গন্ধে। ফুল হিসেবে শিউলি যেমন সুন্দর তেমন এর পাতাও ঔষধি গুণে সমৃদ্ধ। শিউলি পাতার রস জ্বরের জন্য উপকারি। শিউলির পাতার বড়াও অত্যন্ত উপাদেয়।
শিউলি পাতার বড়া
যা যা লাগবে :
শিউলির কচি পাতা- ৮/ ১০টা
চালের গুড়া- ২ টেবিল চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মরিচ গুড়া- আধা চা চামচ
সয়াবিন তেল- ভাজার জন্য
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. শিউলির পাতা ধুয়ে রাখুন।
২. একটি পাত্রে চালের গুড়া, হলুদ গুড়া, মরিচ গুড়া ও লবণ পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে পাতা মিশ্রণে ডুবিয়ে বাদামী রং করে ভেজে তুলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন