বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

টাটকা চালের গুড়ির স্বাদই আলাদা। কিন্তু সবসময় তা পাওয়া যায় না, বিশেষত শহর অঞ্চলে। তাই বাজার থেকে কেনা চালের গুড়িই ভরসা। কেনা গুড়ি শুকনো থাকায় পিঠা বা রুটি বানানোর সাথে সাথে তা শক্ত হয়ে যায়। তাই বাজারের কেনা গুড়ির সাথে মিশিয়ে নিন অল্প ময়দা। দেখবেন পিঠার নরম ভাব ও স্বাদ দুটোই ঠিক থাকবে ।
ছিট রুটি
যা যা লাগবে:
চালের গুড়া - ১ কাপ
ময়দা- ১/ ২ কাপ
আদা বাটা- এক চা চামচের তিন ভাগের এক ভাগ
রসুন বাটা- এক চা চামচের তিন ভাগের এক ভাগ
লবণ- ১/ ২ চা চামচ
সয়াবিন তেল - ১ টেবিল চামচ
পানি- ১.৫ কাপ
যেভাবে করতে হবে:
১. চালের গুঁড়া ও ময়দা মিশিয়ে প্রায় ২.৫ কাপ পানি মিশিয়ে নিন এবং সামান্য আদা ও রসুন বাটা আর সয়াবিন তেল দিয়ে গুলিয়ে নিন। এবার ১০/১৫ মিনিট রেখে দিন।
২. একটি বাটিতে তেল ও সামান্য পানি নিন।
৩. চূলায় একটি পাত্র বসিয়ে দিন। পাত্রটি গরম হলে একটি পরিষ্কার নরম কাপড় তেলের বাটিতে ভিজিয়ে সমস্ত পাত্রটি ভালোভাবে মুছে নেওয়ার মত করে তেল মাখিয়ে নিন।
৪. এবার চালের গুড়া ও ময়দা মিশ্রনের গোলাটিকে হাত দিয়ে কড়াইতে সমান ভাবে ছিটিয়ে দিয়ে জ্বাল কমিয়ে ঢাকনা ঢেকে দিন।
৫. রুটি হয়ে গেলে ভাঁজ করে নামিয়ে নিন।
নোট: আদা বাটা ও রসুন বাটা ছাড়াও ছিট রুটি তৈরি করা যায়। কিন্তু দিয়ে স্বাদ ভালো পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন