ফেলন ডালে কচু
যা যা লাগবে:
মানকচু- ১ কাপ
ফেলন ডাল- ২৫০ গ্রাম
চিংড়ি শুটকি- ৫০ গ্রাম
আদা বাটা- আধা চা চামচ
রসুন কুচানো- ২ কোয়া /চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মরিচ গুড়া- ১ টেবিল চামচ
শুকনা মরিচ- ৩ টি
তেজপাতা- ২ টি
চিনি- ১ চা চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পানি- পরিমাণমত
ফেলন ডাল- ২৫০ গ্রাম
চিংড়ি শুটকি- ৫০ গ্রাম
আদা বাটা- আধা চা চামচ
রসুন কুচানো- ২ কোয়া /চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মরিচ গুড়া- ১ টেবিল চামচ
শুকনা মরিচ- ৩ টি
তেজপাতা- ২ টি
চিনি- ১ চা চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. মানকচু পুরু করে খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে নিতে হবে।
২. ফেলন ডাল টেলে নিন। তারপর ফেলন ডাল ধুয়ে আধা চামচ মরিচ গুড়া, হলুদ গুড়া আর লবণ দিয়ে সেদ্ধ করুন। ডাল আধা সেদ্ধ হলে তারমধ্যে মান কচু দিন।
৩. অন্য একটি পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে শুকনা মরিচ, তেজপাতা, পাঁচ ফোড়ন, আদা বাটা, রসুন কুচি, চিংড়ি শুটকি দিয়ে একটু কষিয়ে নিন। এবার উপকরণ ঢেলে দিন। চিনি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন