শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

চালে ডালে শুধু খিচুড়ি নয়, ভাতও যে হয়। মসুর ভাত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটি পদ যা সকালের নাস্তা হিসেবেই খাওয়া হয়। প্রথমে আস্ত মসুর টেলে খোসা ছাড়িয়ে নিতে হয় তারপর আউশ চালের সাথে মিশিয়ে ভাতের মতই রান্না করা হয় মসুর ভাত। খেতে হয় পেঁয়াজ, মরিচ ও সরিষার তেল দিয়ে।
যা যা লাগবে:
আউশ চাল - ২ কাপ
আস্ত মসুর - ১ কাপ
পানি - পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. আস্ত মসুর সামান্য টেলে খুশে নিন।
২. একটি পাত্রে চাল ও মসুর ধুয়ে পরিমানমত পানি দিয়ে ভাত রান্না করার মতো ঢেকে দিন।
৩. ১৫/ ২০ মিনিট পর চাল ফুটে গেলে নামিয়ে ভাতের মতই মাড় ফেলে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন