বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

চিংড়ির বড়া
যা যা লাগবে:
কুচো চিংড়ি বাটা- ১/ ২ কেজি
পেঁয়াজ কুচি- ১ কাপ
কাঁচা মরিচ কুচি- ৫/ ৬ টি
ধনেপাতা কুচি- পছন্দমত
হলুদ গুড়া- ১/ ৪ চা চামচ
লবণ- পরিমাণমত
সয়াবিন তেল- ভাজার জন্য
যেভাবে করতে হবে:
১. ছোট চিংড়ি পরিষ্কার করে ধুয়ে শিলপাটায় মিহি করে বেটে নিন।
২. এবার চিংড়ি বাটার সাথে সমস্ত মশলা মিশিয়ে মাখিয়ে নিন।
৩. পাত্রে সয়াবিন তেল গরম করে মাখানো চিংড়ি বাটা বড়ার মত ভেজে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন