রুই মাছে মান কচু
যা যা লাগবে:
মানকচু- ১ কাপ
রুইমাছ- ৪ টুকরা
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৪/ ৫ টি
মেথি- কোয়াটার চা চামচ
তেজপাতা- ২ টি
চিনি- আধা চা চামচ
সয়াবিন/ সরিষা তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
রুইমাছ- ৪ টুকরা
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ ফালি- ৪/ ৫ টি
মেথি- কোয়াটার চা চামচ
তেজপাতা- ২ টি
চিনি- আধা চা চামচ
সয়াবিন/ সরিষা তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. মানকচু পরু করে খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে কেটে নিন। হলুদ, লবণ দিয়ে মানকচু সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. পাত্রে সয়াবিন তেল দিন। রুই মাছ টুকরা করে কেটে হলুদ গুড়া ও লবণ মাখিয়ে ভেজে নিন।
৩. মানকচু ভেজে তুলে নিন।
৪. গরম তেলে মেথি-তেজপাতার ফোড়ন দিয়ে বাকি সব মশলা ও লবণ দিয়ে কষিয়ে পানি দিন। পানি ফুটে উঠলে মাছ আর মানকচু দিন। তরকারি মাখা মাখা হয়ে আসলে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন