মাছের চপ তৈরীতে ভেটকি মাছ প্রসিদ্ধ। বিশেষত খুলনা-সাতক্ষীরা অঞ্চলের ভেটকি।
ভেটকি মাছের চপ
যা যা লাগবে:
ভেটকি মাছ- ৬ টুকরা
আলু- ৩ টি
ডিম - ১ টি
পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
শুকনা মরিচ- ৪ টি
টোস্টের গুড়া- ১ কাপ
সয়াবিন তেল- ২৫০ গ্রাম
লবণ- পরিমাণমত
যা যা লাগবে:
ভেটকি মাছ- ৬ টুকরা
আলু- ৩ টি
ডিম - ১ টি
পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
শুকনা মরিচ- ৪ টি
টোস্টের গুড়া- ১ কাপ
সয়াবিন তেল- ২৫০ গ্রাম
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. ভেটকি মাছ হালকা করে ভেজে নিন। মাছ কাঁটা ছাড়িয়ে রাখুন।
২. আলু সেদ্ধ করে চটকে নিন।
৩. পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ ভেজে নিন।
৪. মাছ, সেদ্ধ আলু, ভাজা পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ, লবণ ও অল্প কাঁচামরিচ কুচি দিয়ে মাখিয়ে পছন্দমত আকারের চপ বানিয়ে নিন।
৫. পাত্রে সয়াবিন তেল দিন। চপ ফেটানো ডিমে ডুবিয়ে টোস্টের গুড়া মাখিয়ে গরম তেলে ভেজে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন