রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

জলকচু ভাজা
যা যা লাগবে:
জলকচু
হলুদ গুড়া- ১/ ৪ চা চামচ
ময়দা- ১ টেবিল চামচ
চালের গুড়া- ২ টেবিল চামচ
কালোজিরা- ১/ ৪ চা চামচ
চিনি- আধা চা চামচ
সয়াবিন তেল- ২ কাপ (ভাজার জন্য)
লবণ- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. কচুর খোসা পুরু করে ছিলে কচু চাক চাক করে কেটে নিন। প্রতিটি টুকরা দু’ভাগ করে অর্ধচন্দ্রাকৃতি করে নিন। কচুর একপাশ সোজা ও আরেক পাশ বাঁকা করে দাগ কেটে নিন।
২. কচু লবণ পানিতে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখুন। ভালভাবে পানি নিংড়ে নিন।
৩. একটি পাত্রে চালের গুড়া, ময়দা, লবণ, হলুদ গুড়া, চিনি, কালোজিরা ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন।
৪. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে কচু মিশ্রণে ডুবিয়ে বাদামী করে ভেজে নিন।
( কচুমূখী ভাজার জন্য কচুমূখী দু’ভাগ করে কেটে নিয়ে, সেদ্ধ করে একই পদ্ধতিতে ভেজে নিন। )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন