শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

লেবুপাতায় আদা রুই
রান্না করতে যা যা লাগবে:
রুই মাছ - ৮ টুকরা
পেঁয়াজ টুকরা- ১ কাপ
কাঁচা মরিচ ফালি- ১৫/ ১৬ টি
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
ধনে গুড়া- আধা চা চামচ
জিরা গুড়া- আধা চা চামচ
গোল মরিচ গুড়া- আধা চা চামচ
চিনি- ১ চা চামচ
লবণ- পরিমানমত
সয়াবিন তেল- ১ কাপ
নারিকেল দুধ- ২ টেবিল চামচ
কিশমিশ- ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
লেবুপাতা- ৪/ ৫ টি
আদার রস- ২ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
পানি - পরিমানমত
যেভাবে রান্না করতে হবে:
১. পেঁয়াজ চৌকো করে কেটে রাখুন।
২. রুই মাছের টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ, হলুদ গুড়া, আদা ও লেবুর রস মাখিয়ে ১৫/ ২০ মিনিট রেখে দিন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে মাছগুলো হালকা ভেজে উঠিয়ে রাখুন।
৪. ঐ তেলেই কাটা পেঁয়াজ ও বাটা পেঁয়াজ দিন। লবণ, জিরা গুড়া, ধনে গুড়া, গোল মরিচ গুড়া ও একটু পানি দিয়ে কষিয়ে, মাছ ও আদার রস দিয়ে ঢেকে দিন। পরিমানমত পানি দিন। নারিকেল দুধ, লেবুর রস, কিশমিশ ও চিনি দিয়ে ৪/ ৫ মিনিট অল্প আঁচে ঢেকে রাখুন। নামানোর আগে কাঁচা মরিচ ও লেবুপাতা দিয়ে নামিয়ে নিন।
----------------------------------------------------------------------------------
ছানার বরফি-সবজি
রান্না করতে যা যা লাগবে:
সবধরনের সবজির টুকরা (ফুলকপি, বাঁধা কপি, মিষ্টি কুমড়া, বরবটি, আলু, পটল, শিম)- ৮০০ গ্রাম
ছানা- ২৫০ গ্রাম
আদা বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- ১ চা চামচ
মরিচ গুড়া- ১ চা চামচ
জিরা গুড়া- ১ চা চামচ
ধনে গুড়া- ১ চা চামচ
পাঁচফোড়ন- আধা চা চামচ
তেজপাতা- ২/ ৩ টি
কাঁচা মরিচ ফালি- ৮/ ১০ টি
শুকনা মরিচ- ২/ ৩ টি
চিনি- আধা চা চামচ
লবণ- পরিমানমত
সয়াবিন তেল- ১ কাপ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
কিশমিশ- ১ টেবিল চামচ
যেভাবে রান্না করতে হবে:
১. ছানা পাতলা কাপড়ে জমিয়ে রাখুন। ছোট ছোট টুকরা করে কেটে নিন।
২. সমস্ত সবজি ধুয়ে চৌকো করে কেটে নিন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে ছানার টুকরা, লবণ, হলুদ গুড়া দিয়ে মেখে বাদামী করে ভেজে তুলে রাখুন।
৪. ঐ তেলেই পাঁচফোড়ন, শুকনা মরিচ ও তেজপাতার ফোড়ন দিন। আদা বাটা ও সবজি দিন। এবার লবণ, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া ও ধনে গুড়া দিয়ে ঢেকে দিন। সবজি সেদ্ধ হয়ে আসলে ভাজা ছানা দিন। কাঁচামরিচ ফালি, চিনি, কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন