শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

দমপোক্তের জন্য লাগবে খাসির মাংস আর শালগম। পরিবর্তে আলুও দেয়া যায়। দমপোক্তের বৈশিষ্ট্য হলো এতে সব মশলাগুলো আস্ত থাকে। আস্ত পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, আদা টুকরা, গরম মশলা, লবণ, টক দই, সামান্য জাফরান ও সয়াবিন তেলসহ সমস্ত মশলা দিয়ে মাংস ও শালগম কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। তারপর হাঁড়ির মুখ ময়দা দিয়ে আটকে দমে রান্না করতে হবে।
দমপোক্ত
যা যা লাগবে:
খাসির মাংস- ১ কেজি (বড় টুকরা)
শালগম- ২ টি/ মাঝারি আলু- ৮ টি
আস্ত পেঁয়াজ- ৮ টি
শুকনা মরিচ - ৭/ ৮ টি
আদা টুকরা- ১০০ গ্রাম
রসুন- ১০০ গ্রাম
এলাচ- ৩ টি
দারচিনি-৩ টি
লবঙ্গ- ৫/ ৬ টি
লবণ- পরিমানমত
সয়াবিন তেল- ১ কাপ
টক দই- ২ কাপ
জাফরান- কোয়ার্টার চা চামচ
যেভাবে করতে হবে:
১. শালগম টুকরা করে, কাটা চামচ দিয়ে কেচে, পানি সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে।
২. সমস্ত মশলা মাংস ও শালগম দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। পাত্রের মুখ ময়দা দিয়ে বন্ধ করে ঢাকনার উপরে শিল/ পাথর বসিয়ে হালকা আঁচে দমে ৪৫ মিনিট/ ১ ঘন্টা রান্না করতে হবে।
নোট: শাল গমের পরিবর্তে আলু ব্যবহার করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন