শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

জিগরি বগুড়া অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পদ। রান্নার প্রক্রিয়া কষ্টসাধ্য হলেও স্বাদের কারনেই এই পদটি বিশেষত্বের দাবি রাখে। গরু বা খাসির ভূড়ি জিগরি রান্নার মূল উপকরণ। সাথে বগুড়ার বিখ্যাত লাল আলু আর কলার আইট্যা বা ভাড়ালি। লবণ ও হলুদগুড়ো দিয়ে সেদ্ধ করে ভূড়ি ছোট চৌকো টুকরো করে নিতে হয়। আলু আর ভাড়ালিও একইভাবে টুকরো করে সবরকম মাংসের মসলা দিয়ে রান্না করা হয় বিশেষ উপাদেয় এই পদটি।
জিগরি
যা যা লাগবে:
খাসির ভূড়ি- ১ টি
লাল আলু ছোট টুকরা- ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- আধা কাপ
রসুন বাটা- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
রসুন- ৮-১০ টা আস্ত কোয়া
দারচিনি- ২- ৩ টি
এলাচ- ২-৩ টি
কাঁচা মরিচ- ৫-৬ টি
সয়াবিন তেল- আধা কাপ
লবণ- পরিমানমত
কলার আইট্যা বা ভাড়ালি ছোট টুকরা- পছন্দমত
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. খাসির ভূড়ি ভাল করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট চৌকো টুকরো করে নিন, হলুদ গুড়া ও লবণ দিয়ে সেদ্ধ করে রাখুন।
২. এবার খাসির ভূড়ি রসুন বাটা, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, কাঁচা মরিচ, লবণ ও অর্ধেক সয়াবিন তেল দিয়ে মাখিয়ে চুলায় বসান। পানি দিন।
৩. অন্য একটি পাত্রে বাকি সয়াবিন তেল দিন। তেল গরম হলে টুকরো করে রাখা লাল আলু কুচি ভেজে নিন।
৪. এবার ভাজা আলু কুচি আগের রান্না করা ভূড়ির সাথ মিশিয়ে নিন। একটু হয়ে এলে কলার ভাড়ালির টুকরো গুলো দিয়ে নেড়ে দিন।
৫. কিছুক্ষন নেড়ে-চেড়ে হয়ে এলে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন