শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

গলদা চিংড়ির মালাইকারী
রান্না করতে যা যা লাগবে:
গলদা চিংড়ি- ১ কেজি
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- ৮ টি
এলাচ- ২/ ৩ টি
দারচিনি- ২/ ৩ টি
লবঙ্গ- ২/ ৩ টি
গোল মরিচ- ৭/৮ টি
লবন- পরিমানমত
সয়াবিন তেল- আধা কাপ
ঘন নারিকেল দুধ- ২ কাপ
যেভাবে রান্না করতে হবে:
১. চিংড়ি কুটে, বেছে, খোসা ছাড়িয়ে ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. কোরানো নারিকেল সামান্য গরম পানি দিয়ে দুধ বের করে রাখুন।
৩.পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লবন, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ গুড়া, মরিচ গুড়া, কাঁচা মরিচ দিয়ে কষিয়ে নিন। এরপর গলদা চিংড়ি দিয়ে ভালো মতো কষিয়ে নারিকেলের দুধ দিয়ে ঢেকে দিন।
নোট: রুটি দিয়ে খেতে হলে একটু বেশী করে ঝোল রাখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন