বাঙালি ভোজনামায় নারকেলের দুধ দিয়ে নানান পদের রান্না হয়। কিন্তু ঠিকভাবে নারকেলের দুধ তৈরী না করতে পারলে রান্নার স্বাদ কমে যায়। তাই জেনে নিন নারকেলের দুধ বানানোর সহজ উপায়। প্রথমে নারকেল কুরিয়ে পাটায় বেটে নিন। বাটা নারকেলে দিন অর্ধেক পরিমাণ গরম পানি। তারপর ভালো করে মিশিয়ে, ছেঁকে, বের করে নিন ঘন নারকেল দুধ।
নারকেলি হাঁস
নারকেলি হাঁস
যা যা লাগবে:
হাঁস - ১ কেজি
নারিকেলের ঘন দুধ - ১ কাপ
পেঁয়াজ কুচি - ১. ৫ কাপ
আদা বাটা - ১ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
জিরা বাটা - ১ চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ টেবিল চামচ
হলুদ গুড়া - ১ চা চামচ
ভাজা জিরা গুড়া - ১ চা চামচ
ধনে গুড়া - ১ চা চামচ
এলাচ - ৪টি
দারচিনি - ৩ টি
তেজ পাতা - ৪ টি
কাঁচ মরিচ - ৫/৬ টি
লবণ - পরিমাণমত
সয়াবিন তেল- ২০০ মিলি. / ১ কাপ
পানি- পরিমানমত
নারিকেলের ঘন দুধ - ১ কাপ
পেঁয়াজ কুচি - ১. ৫ কাপ
আদা বাটা - ১ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
জিরা বাটা - ১ চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ টেবিল চামচ
হলুদ গুড়া - ১ চা চামচ
ভাজা জিরা গুড়া - ১ চা চামচ
ধনে গুড়া - ১ চা চামচ
এলাচ - ৪টি
দারচিনি - ৩ টি
তেজ পাতা - ৪ টি
কাঁচ মরিচ - ৫/৬ টি
লবণ - পরিমাণমত
সয়াবিন তেল- ২০০ মিলি. / ১ কাপ
পানি- পরিমানমত
যেভাবে করতে হবে:
১. চামড়াসহ হাঁস চূলার আগুণের হালকা আঁেচ ভালো করে পুড়িয়ে পরিষ্কার করে নিন। তারপর টুকরো করে কেটে ধুয়ে নিন।
২. কাঁচা মরিচের মাথা একটু চিরে রাখুন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখুন।
৪. এবার ঐ তেলেই বাকি পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ নরম হলে সব মসলা ও লবণ দিয়ে দিন। ভালো করে মসলা কষিয়ে তাতে হাঁসের মাংস ছেড়ে দিন। মাংস দেবার পর অল্প আঁচে অনেক্ষণ ধরে কষাতে হবে (প্রায় ৪৫ মিনিট)।
৫. এরপর এক কাপ নারিকেলের দুধ, পরিমানমত পানি এবং কাঁচা মরিচ দিয়ে ঢেকে আরও আধা ঘন্টা রান্না করুন। নামাবার আগে বেরেস্তা ছড়িয়ে দিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন