বাঁশ করুল আদিবাসীদের প্রিয় খাদ্য উপকরণ। সদ্য গজানো কঁচি বাঁশের উপরের শক্ত আবরণ ফেলে দিলে, ভেতরের যে অংশটুকু থাকে তাকেই বলা হয় বাঁশ করুল। এই বাঁশ করুল কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে তা সবজি হিসেবে রান্নার উপযোগী হয়।
বাঁশ করুলের তরকারি
যা যা লাগবে:
বাঁশ করুল- আধা কেজি
মুগ ডাল- আধা পোয়া
চিংড়ি শুটকি- আধা পোয়া
টমেটো কুচি - আধা কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
রসুন বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
ধনে গুড়া- আধা চা চামচ
জিরা গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গোল মরিচ গুড়া - আধা চা চামচ
শুকনা মরিচ- ২টি
কাঁচা মরিচ ফালি- ৪ টি
তেজ পাতা- ১-২ টি
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
লবণ - পরিমাণমত
ধনেপাতা কুচি - আধা কাপ
পানি- পরিমাণমত
মুগ ডাল- আধা পোয়া
চিংড়ি শুটকি- আধা পোয়া
টমেটো কুচি - আধা কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
রসুন বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
ধনে গুড়া- আধা চা চামচ
জিরা গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গোল মরিচ গুড়া - আধা চা চামচ
শুকনা মরিচ- ২টি
কাঁচা মরিচ ফালি- ৪ টি
তেজ পাতা- ১-২ টি
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
লবণ - পরিমাণমত
ধনেপাতা কুচি - আধা কাপ
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. বাশ করুল অল্প পানিতে সেদ্ধ করুন।
২. পানি গরম করে ফুটিয়ে রাখুন।
৩. একটি পাত্রে মুগ ডাল হালকা করে ভেজে তুলে রাখুন।
৪. ঐ পাত্রেই সামান্য সয়াবিন তেল দিন। তেল গরম হলে চিংড়ি মাছ লাল করে ভেজে নিন।
৫. অন্য আরেকটি পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি আর লবণ দিয়ে নাড়ুন। পেঁয়াজ সামান্য লাল হয়ে আসলে তাতে রসুন বাটা দিন। ছোট একটি বাটিতে হলুদের গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া, ধনে গুড়া, গোল মরিচ গুড়া সামান্য পানিতে গুলে নিয়ে মশলায় দিন। ভাল করে কষিয়ে টমেটো কুচি, মুগ ডাল, বাঁশ করুল, চিংড়ি মাছ দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে তাতে পরিমাণমত গরম পানি দিন। মাঝারি আঁচে ১৫/২০ মিনিট রাখুন। তরকারি হয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

নোট: এই রান্নাটি সাধারনত মুগ ডালের পরিবর্তে ফেলন ডাল দিয়ে করা হয়। সেক্ষেত্রে ফেলন ডাল ভালো করে ভেজে নিয়ে আধা ভাঙা করে নিতে হয়। এরপর ১০/১৫ মিনিট ভিজিয়ে রাখতে হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন