শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

প্রথমে আনারস টুকরো করে কেটে ঘিয়ে ভেজে নিন। তারপর ঐ ঘিয়ের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করুন। কিছুটা বেরেস্তা তুলে রাখুন। দারচিনি, লবন আর নারিকেল দুধ দিয়ে দিন। ফুটে উঠলে ভাজা আনারসগুলো দিয়ে নামাবার আগে চিনি, কিসমিস ও বাকি পেঁয়াজ বেরেস্তা দিন। আর পরিবেশন করুন আনারসের পাত্রেই।
আনারসের টক
যা যা লাগবে:
আনারস - ১ টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
দারচিনি- ২/ ৩ টি
চিনি- আধা কাপ
ঘি- আধা কাপ
লবণ- পরিমানমত
নারিকেল দুধ- ১ কাপ
কিশমিশ- ১ টেবিল চামচ
যে ভাবে করতে হবে:
১. আনারস টুকরা করে নিন।
২. পাত্রে ঘি দিন। ঘি গরম হলে আনারসের টুকরাগুলো ভেজে উঠিয়ে রাখুন।
৩. ঐ ঘিয়ের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিন। অর্ধেকটা বেরেস্তা তুলে রেখে দারচিনি, লবণ আর নারিকেল দুধ দিয়ে দিন। ফুটে উঠলে ভেজে রাখা আনারসের টুকরাগুলা দিয়ে দিন। পছন্দমত পরিমানে চিনি দিন। নামানোর আগে কিশমিশ আর বাকি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন