তরমুজের খোসা দিয়ে শুটকি
রান্না করতে যা যা লাগবে:
তরমুজের সাদা অংশ কুচি- ৪ কাপ
চ্যাপা শুটকি- ৪/৫টি
সরিষার তেল- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ টি
রসুন কুচি- ৫ কোয়া
কাঁচা মরিচ ফালি- ৫ টি
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- পরিমাণমতো
চ্যাপা শুটকি- ৪/৫টি
সরিষার তেল- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ টি
রসুন কুচি- ৫ কোয়া
কাঁচা মরিচ ফালি- ৫ টি
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- পরিমাণমতো
যেভাবে রান্না করতে হবে:
১. চ্যাপা শুটকি উষ্ণ গরম পানি দিয়ে কচলিয়ে ধুয়ে আঁশ পরিষ্কার করে নিতে হবে।
২. তরমুজের খোসার সাদা অংশ কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
৩. পাত্রে সরিষার তেল ঢেলে গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ আর চ্যাপা শুটকি কষিয়ে মাখামাখা হলে তরমুজের খোসার সাদা অংশের কুচি দিয়ে ঢেকে দিন। হালকা আঁচে ১৫ মিনিট রান্না হবার পর তেল উপরে উঠলে কাঁচা মরিচ ফালি দিয়ে নামাতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন