ডিম-আনারসের খাট্টা
যা যা লাগবে:
আনারস বাটা - ২ কাপ
ডিম - ৩-৪ টি
নারিকেল দুধ- ৫ কাপ
চিনি- আধা কেজি
তেঁতুলের মাড়- ১ টেবিল চামচ
আমসত্ত্ব - ৫-৬ টুকরা
লবণ- পরিমাণমত
পানি- আধা কাপ
আনারস বাটা - ২ কাপ
ডিম - ৩-৪ টি
নারিকেল দুধ- ৫ কাপ
চিনি- আধা কেজি
তেঁতুলের মাড়- ১ টেবিল চামচ
আমসত্ত্ব - ৫-৬ টুকরা
লবণ- পরিমাণমত
পানি- আধা কাপ
যেভাবে করতে হবে:
১. আনারস মিহি করে বেটে নিন।
২. নারিকেল কুরিয়ে নিন। কোরানো নারিকেল চেপে ঘন দুধ (আত্ম দুধ) বের করে রাখুন। তারপর ঐ নারিকেলে অল্প পানি দিয়ে ৪ কাপ নারিকেল দুধ বের করুন।
৩. আমসত্ত্ব টুকরো করে সামান্য নারিকেল দুধে ভিজিয়ে রাখুন।
৪. পাত্রে নারিকেল দুধ দিন। দুধ গরম হলে আনারস বাটা দিয়ে ফুটিয়ে নিন। ঘন হয়ে এলে তাতে চিনি, তেঁতুলের মাড় ও সামান্য লবণ দিন। টক মিষ্টি স্বাদ চেখে স্বাদের সামঞ্জস্য তৈরী করুন। ডিম ভেঙে দিন নারিকেলের ঘন দুধ দিন। সবশেষে আমসত্ত্ব দিয়ে নামিয়ে নিন।
৫. খাট্টা ঠান্ডা হলে পরিবেশন করুন।

নোট: খাট্টায় ডিম ভেজেও দিতে পারেন। সেক্ষেত্রে ডিম শুধুমাত্র লবণ দিয়ে ফেটে ভাজি করে দিতে হবে। তারপর টুকরো করে খাট্টায় দিতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন